গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু

১০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে গুলশানে ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু করেছে বিএনপি।

শনিবার বিকালে গুলশান ২- এর ৯০ নম্বর সড়কে এই অফিস উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনী কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে সহজে যেকোনো সংকট সমাধানে ভূমিকা রাখবে এই নির্বাচনী অফিস।

কল সেন্টারের ১৬৫৪৩ নম্বরে যেকোনো সময় সহয়তা দেওয়ার কথাও জানান তিনি।