এবার বিএনপির প্রার্থীর সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

১১ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুরের ভেদরগঞ্জে মতবিনিময় সভায় বিএনপির প্রার্থীর সামনে এক আওয়ামী লীগ নেতার ‌‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার মহিষার ইউনিয়নের মোড়ল বাড়ি এলাকায় শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে স্থানীয়দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।