রংপুরে ১৬ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

১২ জানুয়ারী, ২০২৬

রংপুরের কাউনিয়ায় প্রায় সাড়ে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার দুপুরে সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি আভিযানিক দল গতকাল কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক কারবারি বগুড়া জেলার কুমিরিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে স্বাধীন মন্ডলকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে ১৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

র‌্যাব জানায়, স্বাধীন মন্ডল রংপুরের বিভিন্ন জায়গা থেকে গাঁজা কিনে দেশের দেশের বিভিন্ন জেলার মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।