১২ জানুয়ারী, ২০২৬
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে আনন্দবাজার এলাকার একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার সকালে স্থানীয়রা নালার পাশে একটি বস্তাবন্দি লাশ দেখতে পান। পরে বিষয়টি বন্দর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠায়।
বন্দর থানার ওসি মো. আব্দুর রহিম জানান, প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তার পরিচয় নিশ্চিত হতে কাজ করছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট পেলে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে