গুড়ায় দুই হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

১৩ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খাশিরুল ইসলাম (৫৩) নামের একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

খাশিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার উত্তর বালিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা।
 
সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযানের সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে। এ সময় বাসের যাত্রী খাশিরুল ইসলামের শরীর থেকে কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।