১৫ জানুয়ারী, ২০২৬
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর হেফাজতে মারা যাওয়া জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌর কবরস্থানে দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল বুধবার সকালে জীবননগর পৌর ঈদগাহ ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার তাকে দাফন করা হলো।
প্রসঙ্গত, গত সোমবার রাতে শামসুজ্জামান ডাবলুকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে যৌথবাহিনীর একটি দল। পরে অসুস্থ অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।