ঝিনাইদহে সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযান

১৫ জানুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ তল্লাশি অভিযান ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ১২ ফেব্রয়ারি পর্যন্ত। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ ও তিন এপিবিএনের সদস্যরা অংশ নেন।  

 

তারা শহরের চুয়াযাঙ্গা বাসষ্ট্যান্ড,পায়রা চত্ত্বর, হাটের রাস্তা, পোষ্ট অফিস মোড়, আরাপপুরসহ বিভিন্ন স্থানে এই তল্লাশি অভিযান ও মহড়া চালানো হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাাল হোসেন বলেন, ‌‌‘আসন্ন সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। আজ থেকে জেলা শহরে বিশেষ বিশেষ স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ কার্যক্রম জেলার ৬টি উপজেলার শহরসহ সকল স্থানে এ কার্যক্রম নির্বাচন পর্যন্ত চলমান থাকবে।’

পুলিশ কর্মকর্তা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে কোন প্রকার সহিংসতা করতে দেওয়া হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশের উদ্যোগে কঠোর ব্যবস্থা প্রহণ হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। কোন দল বা গোষ্ঠী যদি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে চাই তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।