১৬ জানুয়ারী, ২০২৬
নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শুক্রবার সকাল থেকে বরিশাল প্রেস ক্লাব চত্বরে বরিশাল জেলা শাখা এ আয়োজন করে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহা. মানিক মৃধার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দীন হাওলাদার প্রধান উপদেষ্টা মো. আব্দুল লতিফ, সদস্য সচিব মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিদ্যমান পে-স্কেলে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য দূর করে দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।
তারা অভিযোগ করেন, বারবার দাবি জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে।
প্রতীকী অনশন কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।