যশোরে ৭০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

১৭ জানুয়ারী, ২০২৬

যশোরে র‍্যাবের অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ( উইনক্রোক্স) আলী রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার মাহিদিয়া বাজার–ভাতুরিয়া রোডের হৃদিয়া বাজার এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার আলী রেজা যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার বাসিন্দা। তিনি আবু জাফর তরফদারের ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের একটি দল মাহিদিয়া বাজার ভাতুরিয়া রোডে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশিকালে চালকের সিটের পাশ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আলী রেজাকে আটক করা হয়। র‍্যাব আরও জানায়, ফেনসিডিলের মতই এ মাদকটি। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা করেছে।