২৫ জানুয়ারী, ২০২৬
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নে জামায়াতে ইসলামী নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চুড়াইন ইউনয়িনের ৮ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ১০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, এবারের নির্বাচনে লড়াইটা ভূমি দস্যুদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অন্যায়-অবিচার ও জমি দখলের বিরুদ্ধে। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে চূড়ান্ত পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।
উঠান বৈঠকে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, নবাবগঞ্জ উপজেলা আমির মাওলানা ইব্রাহিম খলিল, সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি মামুন চেীধুরী প্রমুখ।