২৬ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ বছর পর ময়মনসিংহে আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছেন ভালুকা উপজেলা বিএনপি।
সোমবার বিকেলে মিছিলটি উপজেলা হাইস্কুলের মোড় থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট ভবন এলাকায় গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভা বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুগ্ম আহ্বায়ক উসমান গণি মৌলিক মাখন, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন খান পাঠানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।