২৭ জানুয়ারী, ২০২৬
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মনোয়ার হোসেন সাগরকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের নির্বাচনী সমাবেশ চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) রাজিব হোসেন এ জরিমানা করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভ‚মি) রাজিব হোসেন বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।