বিএনপি ক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হবে : মুশফিকুর রহমান

২৯ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে আখাউড়া পৌরশহরের কলেজ পাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টারের মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্যপ্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমান। 

তিনি বলেন, বিএনপির চেয়াপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ অত্যন্ত সুসংগঠিত।  বিএনপি সরকার গঠন করলে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্যকার্ড এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 

তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এতে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।  বিএনপি ক্ষমতায় গেলে নারীর কর্মসংস্থান হবে। সমাজে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া হবে।  

তিনি নারীদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।  আখাউড়া উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতির সভাপতিত্বে  পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান এর বড় জামাতা  আশফাক জামিল রহমান তাপস, বড় মেয়ে মেহভীন রহমান মুনিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,  সহ-সভাপতি আবুল ফারুক বকুল, মহিলা দল নেত্রী লাভলী কাউন্সিলর, আকলিমা আক্তার আখি।  এ সময় উপস্থিত উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।