২৯ জানুয়ারী, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী গণসংযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গলায় টাকার মালা উপহার দিয়েছেন সমর্থকরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সালান্দর ইউনিয়নে একটি গণসংযোগে যোগ দেওয়ার পরে সমর্থকরা তাকে টাকার মালা উপহার দেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি গড়েয়া ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।