৩০ জানুয়ারী, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দলটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। প্রয়াত মন্ত্রী ও সাবেক এমপি সামসুল ইসলাম খান (নয়া মিয়া)-এর ছেলে শান্ত বাবার আসন পুনরুদ্ধারে ভোটারদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বিএনপি থেকে আমাকে মনোনীত করা হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন। এবার আপনাদের সঙ্গে নিয়েই মানিকগঞ্জ-২ আসনের উন্নয়নের পরিকল্পনা করা হবে।
এ সময় সিংগাইরের চারিগ্রাম এলাকার প্রবীণ ভোটার হাশেম আলী (৭১) বলেন, প্রয়াত মন্ত্রী নয়া মিয়ার সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, সেতু ও কালভার্ট নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়।