৩০ জানুয়ারী, ২০২৬
আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রমের সময় তিন মাদক পাচারকারীকে হত্যা করেছে তাজিকিস্তান। শুক্রবার তাজিকিস্তান জানিয়েছে, পার্বত্য সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের সর্বশেষ ঘটনা হলো এটি।
তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এক হাজার ৩৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা খোভার তাজিক কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, দক্ষিণের খাতলন অঞ্চলে সশস্ত্র প্রতিরোধে পাঁচজন মাদক পাচারকারীর মধ্যে তিনজন নিহত হয়েছেন।
অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হয় আফগানিস্তানের দিকে।
নভেম্বরের পর থেকে সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনার মধ্যে এটি ষষ্ঠ ঘটনা বলে জানিয়েছে তাজিকিস্তান। তাজিক সরকারি তথ্য মতে, মোট ১৯ জন নিহত হয়েছেন সীমান্তে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
তাজিকিস্তান সীমান্ত অঞ্চলকে অস্থিতিশীল হওয়া থেকে রক্ষা করতে এসব ঘটনা সমাধানের জন্য তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।