কক্সবাজারে ২৫ হাজার ইয়াবাসহ আটক ১০

৩০ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় নগদ ২৮ হাজার টাকাও জব্দ করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নদীতে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ইয়াবা, নগদ অর্থসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।