যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

৩০ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ এলাকায় নিজ ঘর থেকে মো. জমির উদ্দিন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জমির কেরানী বাজার শুক্কুর সওদাগরের বাড়ির জহির আহমদের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

তার ভাইপো রুহুল উল্লাহ জাানন, আর্থিক সংকটের কারণে জমির উদ্দিন মানসিক চাপে ছিলেন এবং পরিবারের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়েছেন।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।