শেরপুরে ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

৩১ জানুয়ারী, ২০২৬

শেরপুরে ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর-রাংটিয়া সড়কের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ওই তরুণের নাম শান্ত মিয়া (১৭)। সে ঝিনাইগাতী বাজারের সদর গরুহাটির বাসিন্দা মৃত. আবুল কাশেমের একমাত্র ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার সেকেন্ড অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, শান্তর বাবা আবুল কাশেমও একইস্থান আহাম্মদনগরে কয়েকবছর আগে বাস দুর্ঘটনায় মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।