০১ ফেব্রুয়ারি, ২০২৬
খাগড়াছড়িতে ‘আঁরা চিটাইংগা’ ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর শহরের অরুণিমা কমিউনিটি সেন্টার এ চিটাইংগাদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ীদের জন্য অতীতেও এমপি থাকাকালীন সময়ে আমি আপনাদের জন্য কাজ করেছি। চট্টগ্রামবাসীর প্রতি আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। বিএনপি'কে যদি আপনারা ভোট দিয়ে আবার নির্বাচিত করেন, তাহলে আপনাদের জন্য আরো বেশি কাজ করার সুযোগ সৃষ্টি হবে। আপনাদের জীবন মান উন্নয়নে কাজ করতে অঙ্গিকার বদ্ধ থাকবো।
এতে সভাপতিত্ত্ব করেন, খাগড়াছড়ি বাজারের প্রবীণ ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী জাফর সওদাগর। বক্তব্য রাখেন সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, সাজ্জাদ মাহমুদ, ইলিয়াউজ্জামান শাহরিয়ার ইউনুস ও মোহাম্মদ শানে আলম।
সভায় খাগড়াছড়ি আঁরা চিটাইংগার সমিতির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।