০১ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০২১–২২ শিক্ষাবর্ষে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
রবিবার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অনন্য গাঙ্গুলী ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় অনন্য বাড়ি থেকে ফিরে এসে রাতে শোবার ঘরে চলে যান। সকালে খাবারের জন্য ডাকার পর তার মা জানালা দিয়ে দেখতে পান, তিনি ফ্যানের সঙ্গে ঝুলছেন।
পরিবার ও স্থানীয়
রা ধারণা করছেন, মানসিক যন্ত্রণার কারণে তিনি আত্মহত্যা করেছেন। শিক্ষাজীবন শুরু থেকেই অনন্য মেধাবী ছিলেন, পিএসসি, জেএসসি ও এসএসসিতে বৃত্তি অর্জন করেন। কলেজে মানসিক অসুস্থতার কারণে পড়ালেখা থেকে দূরে থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্বজনদের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।