০১ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভা সফল করতে বিএনপির ১০ নেতাকে নিয়ে সাতটি উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে অর্থ বিষয়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে বরিশাল-৫ আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে। শৃঙ্খলা কমিটির আহ্বায়ক করা হয়েছে এবায়েদুল হক চাঁন এবং সদস্য করা হয়েছে মীর জাহিদুল কবিরকে। মঞ্চ কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার, প্রচার কমিটির আহ্বায়ক আবুল কালাম শাহীন, আপ্যায়ন কমিটির আহ্বায়ক শেখ আব্দুর রহিম, আবাসন কমিটির আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদার এবং মিডিয়া কমিটির আহ্বায়ক করা হয়েছে বিলকিস জাহান শিরিনকে। মিডিয়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু।
জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি ও জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।