০২ ফেব্রুয়ারি, ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রিহান ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার ছোট ভাই আমিনুল ইসলাম সাজুর ছেলে। পরিবারের সদস্যদের ধারণা, সকালে সবার অজান্তে পুকুরপাড়ে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় শিশুটি। পরে বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।