০৫ ফেব্রুয়ারি, ২০২৬
ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমতলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আশশাকুর ফিরোজ (৬০)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তিনি আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তিনি ডাক্তার দেখাতে আমতলী থেকে পটুয়াখালী গিয়েছেন। ঘটনার সময় ওই সড়কের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন।
এসময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।