০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাঁত ও গো-খামারি সমৃদ্ধ দুগ্ধ শিল্পকে আধুনিকায়ন করা হবে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তাঁত শিল্পকে উন্নত করা হবে এবং তাঁতের পণ্য বিশ্ববাজারে রপ্তানি করা হবে। গো-খাদ্যের দাম কমিয়ে আধুনিকভাবে তরল দুধ গুড়ো দুধে রূপান্তির করে সিরাজগঞ্জসহ গোটা বাংলাদেশে গুড়ো দুধের চাহিদা পূরণ করা হবে। এর মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার কাশিনাথপুর বাজার মাদ্রাসা ময়দানে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবক-যুবতীদের প্রশিক্ষন দিয়ে দক্ষভাবে গড়ে তুলে দক্ষতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থান ও স্থানীয় বিভিন্ন সেক্টরে চাকুরীর ব্যবস্থা গ্রহন করা হবে। কৃষকদের ভাগ্যের পরিবর্তনে কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক দেয়া হবে। বাড়ীর মায়েদের স্বাবলম্বী করতে ফ্যামিলী কার্ডের মাধ্যমে ক্ষুদ্র শিল্পের গড়ে তুলে দিয়ে স্বাবলম্বী করা হবে। বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহন করা হবে। জনসভায় ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ হাজার হাজার নেতাকর্মীসহ সাধারন মানুষ অংশগ্রহন করেন।