ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে জব সার্কুলার

০৭ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিন্যান্স ও অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার
পদের নাম: ফিন্যান্স ও অ্যাকাউন্টস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: দৈনন্দিন হিসাবরক্ষণ এবং আর্থিক লেনদেন পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ২০ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা সেক্টর ১১)
বেতন: ২০,০০০-২৫,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, লাভের ভাগ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৮ মার্চ ২০২৬