ভোলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২

০৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভোলায় অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনীর একটি দল। এসময় সেলিম কাজী ও হাসান নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ১ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ১ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় একটি একনলা দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, দুইটি দেশীয় অস্ত্র এবং ৯ রাউন্ড ৭.৬২ মিঃমিঃ এসএবল ও তিন রাউন্ড শর্টগানের কার্তুজসহ সর্বমোট ১২ রাউন্ড লাইভ অ্যামুনেশন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের ভোলা থানায় হস্তান্তর করা হয়।