০৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি বাজারে ধানের শীষের এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।
বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দীর্ঘ সময় ভোট দিতে না পারার বেদনা আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ঘুচিয়ে নিতে হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।