তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

০৯ ফেব্রুয়ারি, ২০২৬

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির তিন নেতাকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিকেলে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বহিষ্কৃতরা হলেন-উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুবুল ইসলাম, সদস্য রাশেদুল ইসলাম টিটন ও গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তিন নেতাকে স্ব-স্ব পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশীর আহম্মেদ পান্না বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শক্তি সুসংহত রাখার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবহানের পক্ষে কাজ করছেন। এই জন্য তাকে বহিস্কার করা হয়েছে।