বরিশালে বিএনপির ঘাঁটিতে মরিয়া জামায়াত

১০ ফেব্রুয়ারি, ২০২৬

বরিশালের ছয়টি আসন বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত। তবে এবার বিএনপির এই ঘাঁটিতে জামায়াত ও জোট প্রার্থীরা জিততে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশালের ছয়টি আসনের মধ্যে বিএনপির সঙ্গে জামায়াত প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে চারটি আসনে। এছাড়া একটি আসনে ইসলামী আন্দোলন ও অপরটিতে জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন। 

বরিশাল-: গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের জন্য কিছুটা অস্বস্তির স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা আবদুস সোবহান। জামায়াত ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়ায় সুবিধা পাচ্ছেন না বিএনপির প্রার্থী। কারণ বিএনপির একটি অংশের নেতাকর্মীরা আবদুস সোবহানের পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের ধারণা, এ আসনে ভোটের ফলাফল নির্ধারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ৪০ ভাগ ভোটাররা ভূমিকা রাখতে পারেন। তাদের ভোট যে পক্ষে যাবে তিনিই জয়ের দৌড়ে এগিয়ে থাকতে পারেন। এ আসনে ধানের শীষের সঙ্গে জামায়াতের কামরুল ইসলাম খানের দাঁড়িপাল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। ইসলামী আন্দোলন প্রার্থী মো. রাসেল সরদারও ভালো অবস্থানে বলে দাবি করছেন নেতাকর্মীরা। 

বরিশাল-: বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনেও বড় ভূমিকা রাখবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা। বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ও জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান সমান তালে এগিয়ে যাচ্ছেন। ভোটারদের মন্তব্য, বিএনপি ও জামায়াত নেতারা নিজেদের দলের বাইরে থাকা ভোটারদের নিজেদের পক্ষে ভেড়াতে কাজ করছেন। যারা ভোট নিতে পারবেন, তিনিই বিজয়ী হবে। 

বরিশাল-: বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তবে বিএনপির নেতাকর্মীরা বিভেদ ভুলে যদি সবাই ধানের শীষে ভোট দিলে জয়নুল আবেদিনের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। সংশ্লিষ্টরা বলছেন, দুইবারের সংসদ সদস্য হওয়ায় জাতীয় পার্টির একটি কর্মী বাহিনী রয়েছে। আওয়ামী লীগের ভোটাররাও তার দিকে ঝুঁকে রয়েছেন। এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ সম্পূর্ণ জামায়াত নির্ভর।  

বরিশাল-: নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির প্রার্থী রাজিব আহসানকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জামায়াতের প্রার্থী আব্দুল জব্বার ও ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ এছাহাক মো. আবুল খায়েরের সঙ্গে।

বরিশাল-: বরিশাল সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে বিএনপির প্রার্থী চারবারের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের সঙ্গে। অন্যদিকে, এ আসনে আলোচনায় রয়েছেন বাসদ প্রার্থী মনিষা চক্রবর্ত্তী। 

বরিশাল-: বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল হোসেন খান, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও জামায়াতের মো. মাহমুদুন্নবীর সঙ্গে প্রতিযোগিতা হবে। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এ আসনে নেতাকর্মীদের মধ্যে কোনো অস্বস্তি প্রার্থীকে বেকায়দায় ফেলতে পারে। শক্তিশালী কর্মীবাহিনী নিয়ে ইসলামী আন্দোলন ও জামায়াত প্রার্থীরাও প্রতিযোগিতায় রয়েছেন।