১২ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর ১৫ আসনে কাজীপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন শামীমা হোসেন। এসে শোনেন তার ভোট দেয়া হয়ে গেছে। পাশাপাশি তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলেও অভিযোগ জানান।
এরপর তিনি গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের নিয়ে ভোটকেন্দ্রে যান। এরপর দায়িত্বরত কর্মকর্তা বলেন, উনি আসার পর টিক চিহ্ন পাওয়া যায়। আমি ওনাকে দাঁড়াতে বলেছি। উনি সেখান থেকে চলে যান।
এই মুহূর্তে সেখানে উত্তেজনা চলছে। দাবি উঠেছে দায়িত্বরত কর্মকর্তাকে সরিয়ে দেয়ার।