বরিশালের ছয় আসনেই ধানের শীষের বিজয়

১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন‌পি মনোনীত প্রার্থীরা।
এ ছাড়া জাতীয় ভোটের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটেও সব আসনে বিপুল ভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে। এর মধ্যে বরিশাল-৫ আসনে সর্বোচ্চ ১ লাখ ৭৬ হাজার ৬৮৭টি ‘হ্যাঁ’ ভোট পড়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন বিষয়টি নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া চূড়ান্ত ফলাফল অনুযায়ী, প্রতিটি আসনেই বড় ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। দ্বিতীয় অবস্থানের জন্য অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।

বিএন‌পির থে‌কে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবাহান পেয়েছেন ৪৪ হাজার ১৮৮ ভোট।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের আবদুল মন্নান পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট। ইসলামী আন্দোলনের নেছার উদ্দিন পেয়েছেন ৬ হাজার ২১ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির জয়নুল আবেদীন পেয়েছেন ৮০ হাজার ৯৩০ ভোট। জামায়াতে ইসলামী জোটের সম‌র্থিত প্রার্থী, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ইসলামী আন্দোলনের মুহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৩২৬ ভোট।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট। জামায়াতের মোহাম্মদ আব্দুল জব্বার পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট।

বরিশাল-৫ (সদর ও মহানগর) আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির আবুল হোসেন খান পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট। জামায়াতের মো. মাহমুদুন্নবী পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট এবং ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম পেয়েছেন ২৯ হাজার ১৪৬ ভোট।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন বলেন, ‘ভোট গ্রহণ ও গণনা শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।’