১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নকল সার বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে উপজেলার চুন্টা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা নকল সার বিনষ্ট করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, চুন্টা বাজারের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি একটি কোম্পানির নকল পুষ্টিবর্ধক রাসায়নিক বিক্রয় করছিল।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি দোষ স্বীকার করে নেওয়ায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির মালিক আবুল মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।