রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। 

বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১১ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।