সিয়াম সাধনার মাধ্যমে অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব : মসজিদ মিশন

২৩ ফেব্রুয়ারি, ২০২৬

মসজিদ মিশনের হেডকোয়ার্টার কাটাবন মসজিদে নিয়মিতভাবে সহস্রাধিক রোজাদার ইফতারে উপস্থিত হচ্ছেন।

আসরের পর থেকে প্রতিদিনের তারাবিহতে পঠিত কোরআনের আয়াত সমূহের উপরে সংক্ষিপ্ত তাফসির পেশ করছেন শীর্ষ উলামায়ে কেরাম।

আজ সোমবারের (২৩ ফেব্রুয়ারী) অংশে তাফসির করেন বিশিষ্ট মুফাসসির আলী হাসান উসামা।

তাফসির শেষে ইফতার সামনে নিয়ে উপস্থিত রোজাদার মুসুল্লিদের সাথে নিয়ে দোয়া করেন মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী সহ বিশিষ্ট উলামায়ে কেরাম।

শিক্ষাবিদ স্থানীয় মুরুব্বিয়ানে কেরাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের রোজাদারেরা তাফসিরে ও দোয়ায় অংশগ্রহণ করেন। নিচে মহিলা মসজিদে নারীদের জন্য প্যারালাল ইফতার ও দোয়ার ব্যবস্থা রয়েছে।