২৩ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর আট উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। মাহদী আমিনকে একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।