গাইবান্ধায় ৭১ বস্তা সাল্টু পাউডার জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

২৪ ফেব্রুয়ারি, ২০২৬

গাইবান্ধায় বেকারি পণ্যে ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর ৭১ বস্তা ‘সাল্টু পাউডার’ জব্দ করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত জামাই স্টোরের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ।

এসময় বিপুল পরিমাণ এই ক্ষতিকারক রাসায়নিকের মজুত পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ওই দোকান মালিকের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এনডিসি সাব্বির আহমেদ বলেন, খাদ্যে ভেজাল ও ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।