জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রাপ্য ভাতা নিশ্চিতে কাজ করে যাব : প্রতিমন্ত্রী ইশরাক

২৫ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জুলাই আহতদের প্রাপ্য ভাতা নিশ্চিতে কাজ করে যাব।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহিদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সকল রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পরে সে বিষয়টি নিশ্চিত করা হবে।