বরিশালে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৫ বসতঘর

২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বরিশালের উজিরপুরে শর্ট সার্কিটের আগুনে পাঁচটি বসতঘুরে পুড়ে গেছে। এতে অর্ধকোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়াকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল। শর্ট সার্কিটের আগুন থেকে শেরে বাংলা বাজারের পাশে জলিল মল্লিকের বাসায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে।