২৮ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, সানু ধর, স্বপন দে ও জাবেদ।শনিবার ও শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চন্দনাইশ উপজেলার আনোয়ারা-বরকর সড়কের বড়ুয়ার টেক এলাকায় মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাইসাইকেল আরোহী স্বপন দে’সহ মোটরসাইকেলে থাকা দুইজনসহ তিনজন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সানু ধর ও স্বপন দে’র মৃত্যু হয়।
অপরদিকে উপজেলার বাগিচাহাট এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী জাবেদ (২২) নিহত হয়েছে। জাবেদ উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দীন চৌধুরী বলেন, বাগিচাহাট এলাকার বাঁকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাইকআরোহী ব্যবসায়ী জাবেদ নিহত হয়েছে। ঘাতক বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।