০৫ মার্চ, ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ৬ হাজার শিক্ষার্থী নিয়ে গণ-ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ছাত্রী হলের সামনে ছাত্রীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরো উপস্থিত ছিলেন চবির জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।
আয়োজকরা জানান, ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে ইফতারের আয়োজন করা হয়। ছাত্ররা অংশ নেন কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এবং প্রতিটি ছাত্রী হলের সামনে ছাত্রীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।