সিদ্ধিরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার বিতরণ

০৬ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোজাদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ থানা শাখা। 

শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাতখানা রোড এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো. সাহিদুর রহমানের নেতৃত্বে এ সময় শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। 

পরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও এর শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান।