বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৮ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে প্রতীতি সংগীত নিকেতনে সংস্থাটির বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি এম এ আউয়াল। সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ আকাশ, সিনিয়র সহ-সভাপতি আশেক এমরান, মো. জহিরুল হক, শাহআলম সিকদার, চাঁন মিয়া সরকার, আতাউর রহমান সনেট, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ফারুক, রিফাত আবীর, ফয়সাল আহমেদ, শাহীন আহমেদ শুভসহ অন্যরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সমাজের অনিয়ম, অসংগতি তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া পরিচালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ গাজী আবদুল হাই।