আইআরজিসির জ্বালানি সংরক্ষণাগারে হামলার দাবি ইসরায়েলের

০৮ মার্চ, ২০২৬

ইরানের জ্বালানি সংরক্ষণাগারে হামলার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার (৭ মার্চ) রাতে এক্স বার্তায় বলা হয়, সম্প্রতি হামলা চালানো এসব সংরক্ষণাগারের মালিক ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে। এক্সে দেওয়া একটি বিবৃতিতে দেশটির সরকার বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

 

একই দিনে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আলজাজিরা অ্যারাবিক এই তথ্য জানিয়েছে।