০৯ মার্চ, ২০২৬
সুনিধি চৌহানের কনসার্ট মানে দর্শকের উপচে পড়া ভিড়। অথচ এবার মঞ্চে উঠেও গাইতে পারলেন না গায়িকা। উল্টো চাইলেন ক্ষমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ঘটনাটি ৭ মার্চের। লখনউয়ের কুলব্রিজ রিসর্টে তিনি ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর ২০২৫-২৬’ এর জন্য গান গাইছিলেন৷ সেখানেই এরকম অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখমুখি হতে হয় গায়িকাকে।
এরকম পরিস্থিতিতে গায়িকা কেঁদে ফেলেন। শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমি সবসময় আমার ১০০% দিতে চাই।’ বিষয়টিকে লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি।
গায়িকা আরও বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যবশত, আমি চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমি এইভাবেই অনুষ্ঠান করব৷ তাই দয়া করে আজ আমাকে ক্ষমা করে দিন। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।’
তবে কণ্ঠ পক্ষে না থাকলেও গান থামাননি সুনিধি। শেষ পর্যন্ত গেয়েছেন। শ্রোতারাও করেছেন সহায়তা। স্বতঃস্ফূর্ত ভাবে তার গান শুনেছেন।