চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১২ মার্চ, ২০২৬

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম এবং রুমানা পারভীন তানিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চকবাজার এলাকার দ্য সার্কেল নামের প্রতিষ্ঠানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রদর্শন করতে না পারায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চকবাজার এলাকার জান্নাত স্টেশন নামের আরেকটি প্রতিষ্ঠানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম বলেন, কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ দেখাতে না পারায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।