বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার

১২ মার্চ, ২০২৬

বোনাসসহ হাজিরার দিন বাড়ানোর দাবিতে কর্মবিরতি থাকা বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার পর সিটি প্রশাসকের সঙ্গে সভায় দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন নেন তারা।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তী কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় শ্রমিকদের পক্ষ হয়ে তিনি ছাড়াও তিনজন বৈঠকে অংশ নেয়। বৈঠকে কর্মচারীদের এক হাজার টাকা ঈদ বোনাস ও এক হাজার টাকা ইফতারী ভাতার দেওয়ার সিদ্বান্ত দিয়েছেন। এছাড়াও ২২ দিনের পরিবর্তে ২৬ দিন করার বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্বান্ত জানাবেন। এরপর শ্রমিকরা তাদের কর্মবিতরতি প্রত্যাহার করে কাজে যোগ দেয়ার সিদ্বান্ত নিয়েছেন।

সিটি করপোরেশনের প্রশাসক ও বরিশাল বিভাগীয় মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সরকারের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয়। নিয়মের বাইরে গিয়ে কিছু দিতে গেলে সেটি আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিতে হবে। আমরা যতটুকু পারি দিয়েছি। কিন্তু আইনের বাইরে গিয়ে দেওয়া তো সম্ভব না। উভয় পক্ষের শান্তিপূর্ণ বৈঠকে দাবি দাওয়া আংশিক মেনে নিয়ে নেওয়ায় সমস্যা সমাধান হয়েছে