১৪ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তৈল প্রস্তুত করার দায়ে যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (১৪ মার্চ) দুপুরে জেলা শহরের জগৎ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের জগৎ বাজার এলাকায় যমুনা ওয়েল মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় যমুনা ওয়েল মিলে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল প্রস্তুত করছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠাটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সরিষার তৈল অনেক ক্ষেত্রে সরাসরি খাওয়া হয় বিধায় এটি সরাসরি খাদ্যদ্রব্য বিবেচনা করা হয়। তাই অন্যান্য সরাসরি গ্রহণ করা খাদ্যের মতোই সরিষা যথাযথ স্বাস্থ্যসম্মত ভাবে প্রস্তুতি নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয়।