ভাঙ্গায় নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

১৬ মার্চ, ২০২৬

ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগাহ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে ইসমাইল মুন্সী (১৭) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।নিখোঁজ ইসমাইল দুয়াইর গ্রামের আসাদ মুন্সীর ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২টার দিকে। খবর পেয়ে ফরিদপুর থেকে ডুবুরি দল এসে রবিবার বিকাল সাড়ে ৫টার দিক থেকে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিলো।

নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুন্সী মনিরুজ্জামান বলেন, দুপুরে ইসমাইল আড়িয়াল খাঁ নদীতে ফুটবল নিয়ে গোসল করতে যায়। নিজেই ফুটবল নদীর ভিতরে মারছিলো, আবার সাঁতার দিয়ে ফুটবল আনছিলো। কয়েকবার এরকম করার পর একপর্যায়ে ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে যায়।

এসময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়। নদীতে থাকা কয়েকজন শিশু এ সময় চিৎকার দেয়। এরপর নদীর আশেপাশে থাকা লোকজন নদীতে নেমে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়।