১৬ মার্চ, ২০২৬
জয়পুরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। রবিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
মাসুদ রানা প্রধান বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন কর্মীবন্ধব ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
এদিকে জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, মাসুদ রানা প্রধানের নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে